ঢাকা নিউজ

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

ছবি : সংগৃহীত

রাজধানীর বাসিন্দারা নানা প্রয়োজনে প্রতিদিন বিভিন্ন দোকানপাট ও মার্কেটে যাতায়াত করেন। তবে তীব্র যানজট ঠেলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর যদি দেখা যায় মার্কেট বন্ধ, তবে ভোগান্তির শেষ থাকে না। তাই বিড়ম্বনা এড়াতে সপ্তাহের শনিবার ঢাকার কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে তা জেনে রাখা জরুরি।

শনিবার রাজধানীর শ্যামবাজার, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ ও দোলাইপাড় এলাকার সব দোকানপাট বন্ধ থাকে। এছাড়া টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, গুলিস্তানের দক্ষিণ অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার এবং চানখারপুল এলাকার বিপণিবিতানগুলোও এদিন বন্ধ থাকে।

নির্দিষ্ট মার্কেটের তালিকায় রয়েছে ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট ও ইদ্রিস সুপার মার্কেট। একই সঙ্গে দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট ও বড় কাটরা হোলসেল মার্কেট এবং শারিফ ম্যানশন বন্ধ থাকবে।

দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে শিশু একাডেমি জাদুঘর। এই জাদুঘরটি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। তবে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ