ঢাকা নিউজ

পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম ফের বাড়ল

ছবি : সংগৃহীত

পাকিস্তানে জ্বালানি তেলের দাম আরও বৃদ্ধি করেছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের দাম ১৪ রুপি ৯২ পয়সা এবং হাই-স্পিড ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ রুপি বাড়ানো হয়েছে।

দেশটির পেট্রোলিয়াম বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দাম বাড়ার পর এখন প্রতি লিটার পেট্রোলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৪১৪ রুপি ৭৮ পয়সা। একইভাবে হাই-স্পিড ডিজেল কিনতে এখন থেকে প্রতি লিটারে ৪১৪ রুপি ৫৮ পয়সা গুনতে হবে সাধারণ মানুষকে।

এই নতুন মূল্যতালিকা শুক্রবার রাত ১২টার পর থেকেই দেশজুড়ে কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ৩০ এপ্রিলও দেশটির সরকার পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের দাম বাড়িয়েছিল।

সে সময় পেট্রোলের দাম প্রতি লিটারে ৬ রুপি ৫১ পয়সা বাড়ানো হয়েছিল এবং হাই-স্পিড ডিজেলের দাম ১৯ রুপি ৩৯ পয়সা বৃদ্ধি করা হয়। মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও জ্বালানির এই দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর চাপের বোঝা আরও বাড়ল।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬

পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম ফের বাড়ল

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

পাকিস্তানে জ্বালানি তেলের দাম আরও বৃদ্ধি করেছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের দাম ১৪ রুপি ৯২ পয়সা এবং হাই-স্পিড ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ রুপি বাড়ানো হয়েছে।

দেশটির পেট্রোলিয়াম বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দাম বাড়ার পর এখন প্রতি লিটার পেট্রোলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৪১৪ রুপি ৭৮ পয়সা। একইভাবে হাই-স্পিড ডিজেল কিনতে এখন থেকে প্রতি লিটারে ৪১৪ রুপি ৫৮ পয়সা গুনতে হবে সাধারণ মানুষকে।

এই নতুন মূল্যতালিকা শুক্রবার রাত ১২টার পর থেকেই দেশজুড়ে কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ৩০ এপ্রিলও দেশটির সরকার পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের দাম বাড়িয়েছিল।

সে সময় পেট্রোলের দাম প্রতি লিটারে ৬ রুপি ৫১ পয়সা বাড়ানো হয়েছিল এবং হাই-স্পিড ডিজেলের দাম ১৯ রুপি ৩৯ পয়সা বৃদ্ধি করা হয়। মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও জ্বালানির এই দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর চাপের বোঝা আরও বাড়ল।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ