পবিত্র হজ ২০২৬ উপলক্ষে বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে গমনের ধারা অব্যাহত রয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ৮ মে পর্যন্ত সর্বমোট ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ২৫ জন যাত্রী রয়েছেন।
চলতি বছর ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই হজ যাত্রায় এখন পর্যন্ত ১২ জন হজযাত্রী সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ পর্যন্ত পরিচালিত ১২৮টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৯টি, সৌদি এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।
পরিবহন করা যাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৩ হাজার ৫৯১ জন, সৌদি এয়ারলাইন্স ১৭ হাজার ৬৪৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৮৫৯ জন যাত্রী বহন করেছে। চিকিৎসাসেবা নিশ্চিত করতে সৌদি আরবে স্থাপিত কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৯৮৭টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৩ হাজার ১১টি সেবা প্রদান করা হয়েছে।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন