রাজধানীর কদমতলী থানার সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এই অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও আগুন নির্বাপণ শুরু করেন। তবে কারখানাটিতে প্রচুর পরিমাণে ফোম ও দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, যা নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে কর্মীদের।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া কারখানার ভেতরে কেউ আটকা পড়ে আছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন