ঢাকা নিউজ

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া

ছবি : সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের মাতা মরহুমা বেগম জেবুন্নেছার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা নগরীর বাঘমারা শাহী জামে মসজিদে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

উক্ত দোয়া মাহফিলে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন স্বয়ং উপস্থিত ছিলেন। এছাড়া ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন এবং জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুলসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া একই দিন নগরীর ব্রাহ্মপল্লীতে মন্ত্রীর নিজ বাসভবনে মহিলাদের জন্য পৃথক একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের মাতা মরহুমা বেগম জেবুন্নেছার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা নগরীর বাঘমারা শাহী জামে মসজিদে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

উক্ত দোয়া মাহফিলে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন স্বয়ং উপস্থিত ছিলেন। এছাড়া ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন এবং জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুলসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া একই দিন নগরীর ব্রাহ্মপল্লীতে মন্ত্রীর নিজ বাসভবনে মহিলাদের জন্য পৃথক একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ