তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড় নিয়ে সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছেন অভিনেতা থালাপতি বিজয় এবং তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। বিধানসভায় সরকার গঠনের লক্ষ্যে বিজয়কে নিঃশর্ত সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে থিরুমাভালাভানের নেতৃত্বাধীন দল বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে), যার ফলে রাজ্যে প্রথম কোনো জোট সরকার গঠনের পথ প্রশস্ত হলো।
এদিকে প্রধান বিরোধী দল এআইএডিএমকে-এর ভেতরে বড় ধরনের বিদ্রোহ দেখা দিয়েছে এবং দলটির জ্যেষ্ঠ নেতা সি ভি শানমুগাম দল ত্যাগের পরিকল্পনা করছেন। ৩২ জনেরও বেশি বিধায়ক শানমুগামের পাশে রয়েছেন এবং তাদের একটি বড় অংশ বিজয়কে সমর্থন দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।
শনিবার পদুচেরির একটি রিসোর্ট থেকে বিধায়করা ফেরার পর চেন্নাইতে শানমুগামের কার্যালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এসপি ভেলুমণি, এমআর বিজয় ভাস্কর, নাথাম বিশ্বনাথন এবং সি বিজয় ভাস্করের মতো প্রভাবশালী নেতারা উপস্থিত ছিলেন।
এরই মধ্যে শুক্রবার অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয় তৃতীয়বারের মতো তামিলনাড়ুর রাজ্যপাল আর.ভি. আরলেকারের সঙ্গে লোক ভবনে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানিয়েছেন।
এর আগে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা বা ১১৮ জন বিধায়কের সমর্থন নিশ্চিত করতে না পারায় রাজ্যপাল বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ জানাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে ভিসিকে-র সমর্থন এবং এআইএডিএমকে-র বিদ্রোহী বিধায়কদের সম্ভাব্য যোগদানের খবরে রাজ্য রাজনীতির সমীকরণ এখন বিজয়ের অনুকূলে চলে এসেছে।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন