ঢাকা নিউজ

ঢাবির কুয়েত মৈত্রী হলে পানিবাহিত রোগে শতাধিক অসুস্থ

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলে গত তিন দিনে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। ডায়রিয়া ও বমিতে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার ও শুক্রবার অন্তত ৬০ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন। এই গণ-অসুস্থতাকে পানিবাহিত রোগ বলে ধারণা করছেন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট চিকিৎসকরা।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, হলের পানির ট্যাংক পরিষ্কার করার পর পানি থেকে তীব্র ব্লিচিংয়ের গন্ধ আসছে, যা ব্যবহারের ফলে তারা অসুস্থ হয়ে পড়ছেন। এমনকি ওয়াশরুম পরিষ্কারের পর ব্লিচিং পাউডার ঠিকমতো পানি দিয়ে ধুয়ে ফেলা হয় না বলেও তারা জানিয়েছেন। ব্লিচিংয়ের তীব্র গন্ধে শিক্ষার্থীদের মুখ ধোয়া বা গোসল করতেও সমস্যা হচ্ছে।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ মোহাম্মদ ড. মোর্তজা মেডিকেল সেন্টারের’ প্রধান চিকিৎসা কর্মকর্তা তানভীর আলী হলে বিশেষ মেডিকেল ক্যাম্প বসানোর কথা জানিয়েছেন। অসুস্থ রোগীর সংখ্যা বাড়তে থাকায় শিক্ষার্থীদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ মাহবুবা সুলতানা জানিয়েছেন, সমস্যা সমাধানে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে পেশাদার কর্মীদের দিয়ে পানির চৌবাচ্চাগুলো পরিষ্কার করানো হয়েছে। বর্তমানে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা কমছে এবং পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬

ঢাবির কুয়েত মৈত্রী হলে পানিবাহিত রোগে শতাধিক অসুস্থ

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলে গত তিন দিনে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। ডায়রিয়া ও বমিতে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার ও শুক্রবার অন্তত ৬০ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন। এই গণ-অসুস্থতাকে পানিবাহিত রোগ বলে ধারণা করছেন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট চিকিৎসকরা।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, হলের পানির ট্যাংক পরিষ্কার করার পর পানি থেকে তীব্র ব্লিচিংয়ের গন্ধ আসছে, যা ব্যবহারের ফলে তারা অসুস্থ হয়ে পড়ছেন। এমনকি ওয়াশরুম পরিষ্কারের পর ব্লিচিং পাউডার ঠিকমতো পানি দিয়ে ধুয়ে ফেলা হয় না বলেও তারা জানিয়েছেন। ব্লিচিংয়ের তীব্র গন্ধে শিক্ষার্থীদের মুখ ধোয়া বা গোসল করতেও সমস্যা হচ্ছে।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ মোহাম্মদ ড. মোর্তজা মেডিকেল সেন্টারের’ প্রধান চিকিৎসা কর্মকর্তা তানভীর আলী হলে বিশেষ মেডিকেল ক্যাম্প বসানোর কথা জানিয়েছেন। অসুস্থ রোগীর সংখ্যা বাড়তে থাকায় শিক্ষার্থীদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ মাহবুবা সুলতানা জানিয়েছেন, সমস্যা সমাধানে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে পেশাদার কর্মীদের দিয়ে পানির চৌবাচ্চাগুলো পরিষ্কার করানো হয়েছে। বর্তমানে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা কমছে এবং পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ