ঢাকা নিউজ

দেশের সাত জেলায় বজ্রপাত ও ঝড়ের সতর্কতা

ছবি : সংগৃহীত

দেশের সাতটি জেলায় বজ্রপাত এবং ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কার কথা জানিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যার মধ্যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনা, নীলফামারী ও পঞ্চগড় জেলার কিছু স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অফিস এই সময়ে সবাইকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে বজ্রপাতের ঝুঁকি এড়াতে বৃষ্টির সময় এবং বৃষ্টির পরবর্তী সময়ে ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সতর্কবার্তা মূলত বজ্রপাত কেন্দ্রিক। বৃষ্টি শুরু হওয়ার আগে, চলাকালীন কিংবা বৃষ্টি শেষ হওয়ার পরও বজ্রপাত হতে পারে। তাই সর্বশেষ বজ্রধ্বনি শোনার পর অন্তত ৩০ মিনিট পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করা জরুরি বলে আবহাওয়া অফিস উল্লেখ করেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

দেশের সাত জেলায় বজ্রপাত ও ঝড়ের সতর্কতা

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

দেশের সাতটি জেলায় বজ্রপাত এবং ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কার কথা জানিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যার মধ্যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনা, নীলফামারী ও পঞ্চগড় জেলার কিছু স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অফিস এই সময়ে সবাইকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে বজ্রপাতের ঝুঁকি এড়াতে বৃষ্টির সময় এবং বৃষ্টির পরবর্তী সময়ে ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সতর্কবার্তা মূলত বজ্রপাত কেন্দ্রিক। বৃষ্টি শুরু হওয়ার আগে, চলাকালীন কিংবা বৃষ্টি শেষ হওয়ার পরও বজ্রপাত হতে পারে। তাই সর্বশেষ বজ্রধ্বনি শোনার পর অন্তত ৩০ মিনিট পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করা জরুরি বলে আবহাওয়া অফিস উল্লেখ করেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ