ঢাকা নিউজ

লটারিতে ১২ কানুনগোর পদায়ন ও ডিসি ফরিদার নির্দেশনা

ছবি : সংগৃহীত

ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ে সদ্য যোগদান করা ১২ জন কানুনগোকে লটারির মাধ্যমে ভূমি অধিগ্রহণ অনুবিভাগের পাঁচটি শাখায় পদায়ন করা হয়েছে। রোববার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম উপস্থিত থেকে স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে এই লটারি কার্যক্রম সম্পন্ন করেন। অনুষ্ঠানে ভূমি অধিগ্রহণ অনুবিভাগের অতিরিক্ত জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পদায়ন শেষে জেলা প্রশাসক ফরিদা খানম কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতা এবং স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের বিশেষ নির্দেশনা দেন। তিনি দ্রুততম সময়ের মধ্যে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ক্ষতিপূরণ নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন।

জেলা প্রশাসক উল্লেখ করেন যে, ভূমি অধিগ্রহণ কার্যক্রমের সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ ও প্রত্যাশা সরাসরি জড়িত, তাই এই প্রক্রিয়ায় জবাবদিহিতা ও নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, লটারির মাধ্যমে এই পদায়নের ফলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আস্থা ও কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১০ মে ২০২৬

লটারিতে ১২ কানুনগোর পদায়ন ও ডিসি ফরিদার নির্দেশনা

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ে সদ্য যোগদান করা ১২ জন কানুনগোকে লটারির মাধ্যমে ভূমি অধিগ্রহণ অনুবিভাগের পাঁচটি শাখায় পদায়ন করা হয়েছে। রোববার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম উপস্থিত থেকে স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে এই লটারি কার্যক্রম সম্পন্ন করেন। অনুষ্ঠানে ভূমি অধিগ্রহণ অনুবিভাগের অতিরিক্ত জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পদায়ন শেষে জেলা প্রশাসক ফরিদা খানম কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতা এবং স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের বিশেষ নির্দেশনা দেন। তিনি দ্রুততম সময়ের মধ্যে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ক্ষতিপূরণ নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন।

জেলা প্রশাসক উল্লেখ করেন যে, ভূমি অধিগ্রহণ কার্যক্রমের সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ ও প্রত্যাশা সরাসরি জড়িত, তাই এই প্রক্রিয়ায় জবাবদিহিতা ও নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, লটারির মাধ্যমে এই পদায়নের ফলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আস্থা ও কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ