ঢাকা নিউজ

নবদম্পতির গুলশানের বাসায় উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

রাজধানীতে একটি বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে চমকে দেওয়ার পরদিন নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১০ মে) প্রধানমন্ত্রীর পক্ষে নবদম্পতির গুলশানের বাসায় উপহার পৌঁছে দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় তিনি দম্পতির কাছে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তাও পৌঁছে দেন।

প্রধানমন্ত্রীর এই আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেছেন নবদম্পতি ও তাদের পরিবারের সদস্যরা। তারা প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এর আগে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি দলীয় সভা শেষে পাশের বিয়ের অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী। তার আকস্মিক আগমনে পুরো অনুষ্ঠানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী যখন অনুষ্ঠানস্থলে পৌঁছান, বর তখনও এসে উপস্থিত হননি। সেই সময় প্রধানমন্ত্রী কনে ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১০ মে ২০২৬

নবদম্পতির গুলশানের বাসায় উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

রাজধানীতে একটি বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে চমকে দেওয়ার পরদিন নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১০ মে) প্রধানমন্ত্রীর পক্ষে নবদম্পতির গুলশানের বাসায় উপহার পৌঁছে দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় তিনি দম্পতির কাছে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তাও পৌঁছে দেন।

প্রধানমন্ত্রীর এই আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেছেন নবদম্পতি ও তাদের পরিবারের সদস্যরা। তারা প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এর আগে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি দলীয় সভা শেষে পাশের বিয়ের অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী। তার আকস্মিক আগমনে পুরো অনুষ্ঠানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী যখন অনুষ্ঠানস্থলে পৌঁছান, বর তখনও এসে উপস্থিত হননি। সেই সময় প্রধানমন্ত্রী কনে ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ