তরুণদের মনোজগতে নৈতিকতার মজবুত ভিত্তি ছাড়া মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির এই যুগে ভবিষ্যৎ প্রজন্মকে কেবল প্রযুক্তিগতভাবে দক্ষ করলেই চলবে না, ডিজিটাল লিটারেসির পাশাপাশি তাদের অবশ্যই নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।
রোববার (১০ মে) রাজধানীর ড্যাফোডিল টাওয়ার মিলনায়তনে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত এক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান সমাজ ও অর্থনীতি দ্রুত ডিজিটালাইজড হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি রাষ্ট্রকে আধুনিক ডিজিটাল চরিত্রে রূপান্তর করার ওপর জোর দেন।
তথ্যমন্ত্রী তাঁর বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় তরুণদের মূল্যবোধ তৈরিতে সহায়ক কনটেন্ট প্রচারের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, অতীতে দেশে যে দুর্বৃত্তায়নের সংস্কৃতি ও রুদ্ধশ্বাস পরিস্থিতি ছিল, বর্তমানে দেশ তা থেকে মুক্ত হয়েছে। এখন মুক্ত আলোচনার পরিবেশ তৈরি হয়েছে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে একটি নৈতিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। এছাড়া সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক মো. মঈনউদ্দিন খান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
সেমিনার শেষে তথ্যমন্ত্রী উপস্থিত কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা ‘সবার আগে বাংলাদেশ দর্শন’ বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকার ওপর আলোকপাত করেন।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন