যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ইরানের পাঠানো প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তেহরানের এই জবাবকে 'পুরোপুরি অগ্রহণযোগ্য' বলে অভিহিত করেন তিনি। ইরানের পক্ষ থেকে দেওয়া উত্তরের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ না করেই ট্রাম্প এই প্রতিক্রিয়া জানান।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তেহরানের পক্ষ থেকে দেওয়া জবাবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের পাশাপাশি লেবানন পরিস্থিতি ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া একটি প্রস্তাবের বিপরীতে পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন অমীমাংসিত বিষয়ে আলোচনার আগে লড়াই বন্ধের শর্ত হিসেবে এই জবাব পাঠিয়েছিল ইরান।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরানের প্রস্তাবের মধ্যে রয়েছে অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার এবং ইরানের ওপর পুনরায় হামলা না চালানোর নিশ্চয়তা। এ ছাড়া ইরানি তেল বিক্রিতে নিষেধাজ্ঞাসহ দেশটির ওপর থেকে সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে তাদের প্রস্তাবে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইরান তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশের মাত্রা কমিয়ে আনা এবং অবশিষ্ট অংশ তৃতীয় কোনো দেশে স্থানান্তরের প্রস্তাবও দিয়েছে। পাকিস্তান এই জবাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিলেও ওয়াশিংটনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন