ঢাকা নিউজ

চার তারকা ছাড়াই বাংলাদেশে আসছে শক্তিশালী অস্ট্রেলিয়া

ছবি : সংগৃহীত

পাকিস্তান ও বাংলাদেশ সফরের জন্য সাদা বলের তিন সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই সফরে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের মতো অভিজ্ঞ তিন পেসার এবং তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ছাড়াই এশিয়া সফরে আসছে অজিরা। মূলত আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই চার বড় তারকাকে বিশ্রামে রেখে নতুনদের সুযোগ দেওয়া হয়েছে।

অভিজ্ঞদের অনুপস্থিতিতে অস্ট্রেলীয় স্কোয়াডে বেশ কিছু নতুন মুখ জায়গা করে নিয়েছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক অলি পিক এবং অলরাউন্ডার লিয়াম স্কট প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। এ ছাড়া বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য তরুণ ব্যাটসম্যান জোয়েল ডেভিসকে রাখা হয়েছে। পাকিস্তান সফরে দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন পেসার রাইলি মেরেডিথ ও বিলি স্ট্যানলেক।

পুরো সফরে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মিচেল মার্শ। বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশিত ফল না আসায় এই সফরের মাধ্যমে ঘুরে দাঁড়াতে মরিয়া অজিরা। ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন এবং অ্যাডাম জাম্পার মতো নিয়মিত ক্রিকেটাররা বাংলাদেশ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় দলেই থাকছেন।

সূচি অনুযায়ী, ৩০ মে পাকিস্তানে ওয়ানডে সিরিজের মাধ্যমে সফর শুরু করবে অস্ট্রেলিয়া। এরপর বাংলাদেশে এসে ৯ জুন থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ১৭ জুন থেকে চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে সফরকারী দলটি। ঢাকার মিরপুর স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার পর শেষ তিনটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করা হবে বন্দরনগরী চট্টগ্রামে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১১ মে ২০২৬

চার তারকা ছাড়াই বাংলাদেশে আসছে শক্তিশালী অস্ট্রেলিয়া

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ