ঢাকা নিউজ

ইরানের পারমাণবিক অস্ত্র বিশ্ব নিরাপত্তার হুমকি: ট্রাম্প

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, ইরান চরম উগ্র মানসিকতার দেশ এবং তাদের হাতে এমন মারণাস্ত্র পৌঁছানো পুরো বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি।

সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নীতির কারণেই ইরান পারমাণবিক সক্ষমতার অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তিনি দাবি করেন, তার প্রশাসন ক্ষমতায় এসে পরমাণু চুক্তি বাতিল না করলে তেহরান এতদিনে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত, যা ইসরাইলসহ পুরো মধ্যপ্রাচ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ হতো। এ ছাড়া ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউরোপ পর্যন্ত আঘাত হানতে সক্ষম বলেও তিনি উল্লেখ করেন।

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান প্রসঙ্গে ট্রাম্প স্পষ্ট করেন যে, যুদ্ধ এখনই শেষ হয়ে যায়নি। তিনি বলেন, ইরান পরাজিত বা ব্যর্থ হয়েছে ঠিকই, কিন্তু মার্কিন বাহিনীর কাজ এখনও শেষ হয়নি। প্রয়োজন হলে আরও দুই সপ্তাহ হামলা চালিয়ে যেকোনো লক্ষ্যবস্তু ধ্বংস করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে তিনি জানান।

ট্রাম্প আরও জানান, তাদের সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যমাত্রার প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যে অর্জিত হয়েছে এবং বাকি লক্ষ্যগুলো অর্জনের প্রক্রিয়া চলমান রয়েছে। সবশেষে তিনি হুমকি দিয়ে বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাব গ্রহণ না করে, তবে দেশটিতে আবারও বড় ধরনের বোমা হামলা শুরু করা হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১১ মে ২০২৬

ইরানের পারমাণবিক অস্ত্র বিশ্ব নিরাপত্তার হুমকি: ট্রাম্প

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, ইরান চরম উগ্র মানসিকতার দেশ এবং তাদের হাতে এমন মারণাস্ত্র পৌঁছানো পুরো বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি।

সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নীতির কারণেই ইরান পারমাণবিক সক্ষমতার অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তিনি দাবি করেন, তার প্রশাসন ক্ষমতায় এসে পরমাণু চুক্তি বাতিল না করলে তেহরান এতদিনে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত, যা ইসরাইলসহ পুরো মধ্যপ্রাচ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ হতো। এ ছাড়া ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউরোপ পর্যন্ত আঘাত হানতে সক্ষম বলেও তিনি উল্লেখ করেন।

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান প্রসঙ্গে ট্রাম্প স্পষ্ট করেন যে, যুদ্ধ এখনই শেষ হয়ে যায়নি। তিনি বলেন, ইরান পরাজিত বা ব্যর্থ হয়েছে ঠিকই, কিন্তু মার্কিন বাহিনীর কাজ এখনও শেষ হয়নি। প্রয়োজন হলে আরও দুই সপ্তাহ হামলা চালিয়ে যেকোনো লক্ষ্যবস্তু ধ্বংস করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে তিনি জানান।

ট্রাম্প আরও জানান, তাদের সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যমাত্রার প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যে অর্জিত হয়েছে এবং বাকি লক্ষ্যগুলো অর্জনের প্রক্রিয়া চলমান রয়েছে। সবশেষে তিনি হুমকি দিয়ে বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাব গ্রহণ না করে, তবে দেশটিতে আবারও বড় ধরনের বোমা হামলা শুরু করা হবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ