ঢাকা নিউজ

১৬ সংস্থা থাকলেও নৌ ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে: নৌমন্ত্রী

ছবি : সংগৃহীত

নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে ১৬টি সংস্থা কাজ করা সত্ত্বেও ব্যবস্থাপনায় এখনো ঘাটতি ও অপূর্ণতা রয়ে গেছে। রোববার রাজধানীর ঢাকা লেডিস ক্লাবে 'নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। নৌ খাতের মালিক, শ্রমিক ও ব্যবস্থাপনার সংশ্লিষ্টদের মধ্যে বিদ্যমান অসন্তোষ ও সমন্বয়হীনতার বিষয়টিও তিনি তার বক্তব্যে তুলে ধরেন।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে গার্মেন্টস ও প্রবাসী শ্রমিকদের পাশাপাশি অভ্যন্তরীণ শ্রমজীবী মানুষের বিশাল অবদান রয়েছে। বাংলাদেশের প্রায় ১৬ হাজার কিলোমিটার নৌপথের বিশাল প্রাকৃতিক সম্পদকে এখনো পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। বর্তমানে সাড়ে সাত হাজার কিলোমিটার নৌপথ সচল থাকলেও নৌযান ও ব্যবস্থাপনার ক্ষেত্রে জরাজীর্ণতা ও শৃঙ্খলার অভাব লক্ষ্য করা যাচ্ছে।

নৌ নিরাপত্তা সপ্তাহ পালনের গুরুত্ব উল্লেখ করে রবিউল আলম বলেন, এ ধরনের আয়োজন সংশ্লিষ্ট সবাইকে নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে। জনগণের স্বার্থে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তিনি আরও জানান, নিয়মিত বৈঠকের মাধ্যমে বিদ্যমান সমস্যা ও বিচ্যুতিগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা চালাচ্ছে মন্ত্রণালয়।

নৌ ব্যবস্থাপনার উন্নয়নে শুধু আর্থিক বিনিয়োগ নয়, বরং মেধা ও শ্রমের সমন্বয় প্রয়োজন বলে মন্ত্রী অভিমত ব্যক্ত করেন। গত ঈদের ব্যবস্থাপনায় উন্নতির কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, সম্মিলিত প্রচেষ্টায় আগামী দুই-তিন বছরের মধ্যে দেশের নৌ খাতের চিত্র বদলে দেওয়া সম্ভব। আসন্ন ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে মালিক ও শ্রমিকদের সহযোগিতামূলক মনোভাব বজায় রাখার এবং কর্মকর্তাদের আরও সতর্ক থাকার নির্দেশনাও দেন তিনি।

নৌ পরিবহন অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, নৌ পরিবহন সচিব জাকারিয়া এবং বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিরাপদ নৌপথ নিশ্চিত করতে রাষ্ট্র ও জনগণের স্বার্থে যেকোনো প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয় এই আয়োজন থেকে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১১ মে ২০২৬

১৬ সংস্থা থাকলেও নৌ ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে: নৌমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ