ঢাকা নিউজ

দেশে স্বর্ণের দাম বেড়ে সর্বোচ্চ শিখরে

দেশে স্বর্ণের দাম বেড়ে সর্বোচ্চ শিখরে
ছবি : সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করেছে। এর ফলে সোমবার (১১ মে) থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। গত ৭ মে থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকায় মিলবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

এর আগে গত ৬ মে স্বর্ণের দাম একবার সমন্বয় করা হয়েছিল, যেখানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। মাত্র কয়েকদিনের ব্যবধানে পুনরায় দাম বাড়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৮ বার কমানো হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস, যার মধ্যে ৬৪ বারই ছিল মূল্যবৃদ্ধির ঘটনা।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১১ মে ২০২৬

দেশে স্বর্ণের দাম বেড়ে সর্বোচ্চ শিখরে

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করেছে। এর ফলে সোমবার (১১ মে) থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। গত ৭ মে থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকায় মিলবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

এর আগে গত ৬ মে স্বর্ণের দাম একবার সমন্বয় করা হয়েছিল, যেখানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। মাত্র কয়েকদিনের ব্যবধানে পুনরায় দাম বাড়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৮ বার কমানো হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস, যার মধ্যে ৬৪ বারই ছিল মূল্যবৃদ্ধির ঘটনা।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ