ঢাকা নিউজ

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেডআরএফ-এর কমিটি গঠন

ছবি : সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। কমিটিতে অধ্যাপক মো. লুৎফর রহমানকে আহ্বায়ক এবং কৃষিবিদ বয়জার রহমানকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। অধ্যাপক ডা. ফরহাদ হালিম এই কমিটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন জুয়েল, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরীসহ আরও কয়েকজন অন্তর্ভুক্ত হয়েছেন। এ ছাড়া চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এই কমিটির সদস্য হিসেবে কাজ করবেন।

শাহাদাত বার্ষিকীর কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আরও তিনটি পৃথক উপকমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ উপকমিটির দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. লুৎফর রহমান। এ ছাড়া বৃক্ষরোপণ এবং বৃদ্ধাশ্রম ও এতিমখানায় আপ্যায়ন নিশ্চিত করতে পৃথক দুটি উপকমিটি কাজ করবে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশবাসীকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের আহ্বান জানানো হয়েছে। পেশাজীবীদের সমন্বয়ে গঠিত এই কমিটি শাহাদাত বার্ষিকীর বিভিন্ন স্মারক কর্মসূচি ও সামাজিক কর্মকাণ্ড তদারকি করবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১১ মে ২০২৬

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেডআরএফ-এর কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। কমিটিতে অধ্যাপক মো. লুৎফর রহমানকে আহ্বায়ক এবং কৃষিবিদ বয়জার রহমানকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। অধ্যাপক ডা. ফরহাদ হালিম এই কমিটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন জুয়েল, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরীসহ আরও কয়েকজন অন্তর্ভুক্ত হয়েছেন। এ ছাড়া চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এই কমিটির সদস্য হিসেবে কাজ করবেন।

শাহাদাত বার্ষিকীর কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আরও তিনটি পৃথক উপকমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ উপকমিটির দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. লুৎফর রহমান। এ ছাড়া বৃক্ষরোপণ এবং বৃদ্ধাশ্রম ও এতিমখানায় আপ্যায়ন নিশ্চিত করতে পৃথক দুটি উপকমিটি কাজ করবে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশবাসীকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের আহ্বান জানানো হয়েছে। পেশাজীবীদের সমন্বয়ে গঠিত এই কমিটি শাহাদাত বার্ষিকীর বিভিন্ন স্মারক কর্মসূচি ও সামাজিক কর্মকাণ্ড তদারকি করবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ