ঢাকা নিউজ

কাঠমান্ডুতে অবতরণের সময় তুর্কিশ বিমানে আগুন

ছবি : সংগৃহীত

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় তুর্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেও রক্ষা পেয়েছেন ২৭৭ জন যাত্রী। সোমবার ইস্তাম্বুল থেকে আসা বিমানটি রানওয়েতে নামার সময় এর ডান পাশের ল্যান্ডিং গিয়ারে স্ফুলিঙ্গ দেখা দেয় এবং মুহূর্তেই আগুন লেগে যায়। বিমানে থাকা যাত্রী ছাড়াও ১১ জন ক্রু এই ঘটনায় অক্ষত রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানবন্দরে দ্রুত উদ্ধার তৎপরতার কারণে বিমানে থাকা সবাইকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। সিভিল এভিয়েশন অথরিটি অব নেপালের মুখপাত্র জ্ঞানেন্দ্র ভুল গণমাধ্যমকে জানান, উদ্ধার অভিযান সফলভাবে শেষ হয়েছে এবং বিমানে থাকা সবাই বর্তমানে নিরাপদ আছেন। এখন দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনার পর কাঠমান্ডু বিমানবন্দরের একমাত্র রানওয়েটি প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখা হয়। এতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে সাময়িক বিঘ্ন ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় বিমান চলাচল শুরু হয়। হিমালয়বেষ্টিত নেপালের ভৌগোলিক দুর্গমতার কারণে এই অঞ্চলের রানওয়েগুলোকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

উল্লেখ্য, এর আগেও ২০১৫ সালে তুর্কিশ এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুর এই রানওয়ে থেকে ছিটকে পড়ার ঘটনা ঘটেছিল। তবে সেবারও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আজকের এই দুর্ঘটনাটি নেপালের বিমান নিরাপত্তা এবং বিমানবন্দরের ঝুঁকি নিয়ে আবারও আলোচনার সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১১ মে ২০২৬

কাঠমান্ডুতে অবতরণের সময় তুর্কিশ বিমানে আগুন

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ