ঢাকা নিউজ

যশোরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

যশোরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
ছবি : সংগৃহীত

যশোরের শার্শা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উলাসী খালপাড়ার শাহিন হোসেন (৩৫) এবং একই গ্রামের তোফাজ্জেল হোসেন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিন হোসেন তার ক্ষেতের কাঁচা মরিচ বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারে যাচ্ছিলেন। পথে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির সাতক্ষীরাগামী ট্রাকের সাথে মোটরসাইকেলটির সরাসরি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী যানটি রেখে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। চালক ও সহকারীকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১১ মে ২০২৬

যশোরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

যশোরের শার্শা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উলাসী খালপাড়ার শাহিন হোসেন (৩৫) এবং একই গ্রামের তোফাজ্জেল হোসেন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিন হোসেন তার ক্ষেতের কাঁচা মরিচ বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারে যাচ্ছিলেন। পথে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির সাতক্ষীরাগামী ট্রাকের সাথে মোটরসাইকেলটির সরাসরি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী যানটি রেখে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। চালক ও সহকারীকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ