বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ দ্রুত বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে। সোমবার (১১ মে) দাউদকান্দি ও মেঘনা বিএনপির যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. মারুফ বর্তমান রাজনীতিতে তারেক রহমানকে দেশ ও জাতির উন্নয়নের ‘স্বপ্নসারথি’ হিসেবে অভিহিত করেন।
দাউদকান্দি সদরের ‘মারুফ ভিলা’ প্রাঙ্গণে আয়োজিত এই সভায় ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা-১ আসনের ২০ কিলোমিটার অংশে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড. মারুফ বলেন, দীর্ঘ ১৬ বছরের ‘ফ্যাসিস্ট’ শাসনের জাঁতাকলে পিষ্ট জাতিকে মুক্ত করে উন্নয়নের ধারায় ফিরিয়ে নিতে তারেক রহমান অগ্রনায়ক হিসেবে কাজ করছেন।
বক্তব্যে তিনি বর্তমান সরকারের জনবান্ধব উদ্যোগগুলোর প্রশংসা করেন। বিশেষ করে কৃষক ও দুস্থ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড এবং কৃষক কার্ড বিতরণের বিষয়টি উল্লেখ করেন। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত ‘খাল খনন কর্মসূচি’ পুনরায় চালুর ফলে কৃষি খাতে ইতিবাচক প্রভাব পড়ছে বলে তিনি জানান। তার মতে, তারেক রহমানের এসব সময়োপযোগী সিদ্ধান্ত ইতোমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে।
দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কুমিল্লা উত্তর জেলা ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয়, মেঘনা ও দাউদকান্দির বিভিন্ন পয়েন্টে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানাবেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দ্রুত একটি উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করবে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন