ঢাকা নিউজ

লাইফ সাপোর্টে বরেণ্য নাট্যজন আতাউর রহমান, অবস্থা আশঙ্কাজনক

ছবি : সংগৃহীত

দেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম অভিভাবক, বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর একটি হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন। গত শুক্রবার (৮ মে) বাসায় পড়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলেও সেখানে আইসিইউ সুবিধা না থাকায় পরবর্তীতে ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তির পরপরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার (১১ মে) দুপুরে তার মেয়ে শর্মিষ্ঠা রহমান গণমাধ্যমকে জানান, তার বাবার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। মাঝে কিছুটা উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হলেও অবস্থার পুনরায় অবনতি ঘটায় তাকে আবার কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে।

শর্মিষ্ঠা রহমান আরও জানান, বরেণ্য এই অভিনেতার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বর্তমানে অকেজো হয়ে পড়েছে। তিনি দেশবাসীর কাছে তার বাবার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ১৯৪১ সালে নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের মঞ্চনাটক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। একাধারে অভিনেতা, নির্দেশক, নাট্যকার ও লেখক হিসেবে তিনি দেশের সংস্কৃতিতে অসামান্য অবদান রেখেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। তার এই সংকটকালীন মুহূর্তে সাংস্কৃতিক অঙ্গনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১১ মে ২০২৬

লাইফ সাপোর্টে বরেণ্য নাট্যজন আতাউর রহমান, অবস্থা আশঙ্কাজনক

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

দেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম অভিভাবক, বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর একটি হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন। গত শুক্রবার (৮ মে) বাসায় পড়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলেও সেখানে আইসিইউ সুবিধা না থাকায় পরবর্তীতে ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তির পরপরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার (১১ মে) দুপুরে তার মেয়ে শর্মিষ্ঠা রহমান গণমাধ্যমকে জানান, তার বাবার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। মাঝে কিছুটা উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হলেও অবস্থার পুনরায় অবনতি ঘটায় তাকে আবার কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে।

শর্মিষ্ঠা রহমান আরও জানান, বরেণ্য এই অভিনেতার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বর্তমানে অকেজো হয়ে পড়েছে। তিনি দেশবাসীর কাছে তার বাবার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ১৯৪১ সালে নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের মঞ্চনাটক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। একাধারে অভিনেতা, নির্দেশক, নাট্যকার ও লেখক হিসেবে তিনি দেশের সংস্কৃতিতে অসামান্য অবদান রেখেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। তার এই সংকটকালীন মুহূর্তে সাংস্কৃতিক অঙ্গনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ