ঢাকা নিউজ

জাককানইবিতে শিক্ষার্থীদের মাঝে শিবিরের কুরআন বিতরণ

ছবি : সংগৃহীত

‘ঐতিহাসিক কুরআন দিবস’ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সাধারণ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে দুই শতাধিক শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে পবিত্র কুরআনের কপি তুলে দেওয়া হয়। ইসলামী ছাত্রশিবিরের এই উদ্যোগকে সাধারণ শিক্ষার্থীরা ইতিবাচক হিসেবে দেখছেন। পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, মুসলিম হিসেবে সবারই অর্থসহ কুরআন পড়া উচিত এবং এই উদ্যোগটি প্রশংসনীয়।

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ রিমন এই কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে বলেন, শিক্ষার্থীদের কুরআনের আলোয় আলোকিত করা এবং মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন। তিনি আশা প্রকাশ করেন যে, শিক্ষার্থীরা কুরআনের আদর্শে নিজেদের জীবন পরিচালনার মাধ্যমে সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১১ মে ২০২৬

জাককানইবিতে শিক্ষার্থীদের মাঝে শিবিরের কুরআন বিতরণ

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

‘ঐতিহাসিক কুরআন দিবস’ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সাধারণ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে দুই শতাধিক শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে পবিত্র কুরআনের কপি তুলে দেওয়া হয়। ইসলামী ছাত্রশিবিরের এই উদ্যোগকে সাধারণ শিক্ষার্থীরা ইতিবাচক হিসেবে দেখছেন। পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, মুসলিম হিসেবে সবারই অর্থসহ কুরআন পড়া উচিত এবং এই উদ্যোগটি প্রশংসনীয়।

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ রিমন এই কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে বলেন, শিক্ষার্থীদের কুরআনের আলোয় আলোকিত করা এবং মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন। তিনি আশা প্রকাশ করেন যে, শিক্ষার্থীরা কুরআনের আদর্শে নিজেদের জীবন পরিচালনার মাধ্যমে সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ