ঢাকা নিউজ

চাঁদপুরে ধান আনতে গিয়ে বজ্রপাতে কৃষাণীর মৃত্যু, আহত ছেলে

ছবি : সংগৃহীত

চাঁদপুরের কচুয়ায় মাঠ থেকে ইরি ধান আনতে গিয়ে বজ্রপাতে পদ্মা রানী (৫৫) নামে এক কৃষাণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের বড়-হায়াতপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পদ্মা রানীর ছেলে নারায়ণ চন্দ্র সরকারও (৩০) আহত হয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বড়-হায়াতপুর পাটোয়ারী বাড়ির সামনের মাঠে শুকানো ধান গুছিয়ে বাড়ি আনার কাজ করছিলেন মা ও ছেলে। কাজ শেষ করার ঠিক আগ মুহূর্তে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের আঘাতে তারা দুজনেই মাঠের মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনুবা মরিয়ম পদ্মা রানীকে মৃত ঘোষণা করেন। আহত নারায়ণ চন্দ্র সরকারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মৃত পদ্মা রানী ওই গ্রামের মৃত সুনীল চন্দ্র সরকারের স্ত্রী।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শ্রমজীবী এক কৃষাণীর এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১১ মে ২০২৬

চাঁদপুরে ধান আনতে গিয়ে বজ্রপাতে কৃষাণীর মৃত্যু, আহত ছেলে

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

চাঁদপুরের কচুয়ায় মাঠ থেকে ইরি ধান আনতে গিয়ে বজ্রপাতে পদ্মা রানী (৫৫) নামে এক কৃষাণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের বড়-হায়াতপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পদ্মা রানীর ছেলে নারায়ণ চন্দ্র সরকারও (৩০) আহত হয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বড়-হায়াতপুর পাটোয়ারী বাড়ির সামনের মাঠে শুকানো ধান গুছিয়ে বাড়ি আনার কাজ করছিলেন মা ও ছেলে। কাজ শেষ করার ঠিক আগ মুহূর্তে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের আঘাতে তারা দুজনেই মাঠের মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনুবা মরিয়ম পদ্মা রানীকে মৃত ঘোষণা করেন। আহত নারায়ণ চন্দ্র সরকারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মৃত পদ্মা রানী ওই গ্রামের মৃত সুনীল চন্দ্র সরকারের স্ত্রী।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শ্রমজীবী এক কৃষাণীর এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ