ঢাকা নিউজ

শহীদ মিনারে নেওয়া হবে আতাউর রহমানের মরদেহ, দাফন বনানী কবরস্থানে

ছবি : সংগৃহীত

একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমানের দাফন আজ মঙ্গলবার (১২ মে) সম্পন্ন হবে। অভিনয়শিল্পী সংঘ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ আজ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, আজ জোহরের নামাজের পর রাজধানীর মগবাজারে অবস্থিত ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে তাঁর নিজ বাসভবনের সামনের খোলা মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে। সেখানে সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সাধারণ মানুষ তাঁদের প্রিয় ‘মঞ্চসারথি’কে শেষ শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে বনানী কবরস্থানে গুণী এই নাট্যব্যক্তিত্বের দাফন সম্পন্ন হবে।

উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত শুক্রবার বাসায় পড়ে গিয়ে গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

নোয়াখালীতে ১৯৪১ সালে জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের মঞ্চনাটক আন্দোলনের অন্যতম পথিকৃৎ। অভিনয়ের পাশাপাশি তিনি নাটক রচনা, নির্দেশনা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। ‘মঞ্চসারথির কাব্যকথা’ ও ‘প্রজাপতি নিবন্ধ’সহ তাঁর লেখা একাধিক বই নাট্যচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাঁর এই প্রয়াণে দেশের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

শহীদ মিনারে নেওয়া হবে আতাউর রহমানের মরদেহ, দাফন বনানী কবরস্থানে

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমানের দাফন আজ মঙ্গলবার (১২ মে) সম্পন্ন হবে। অভিনয়শিল্পী সংঘ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ আজ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, আজ জোহরের নামাজের পর রাজধানীর মগবাজারে অবস্থিত ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে তাঁর নিজ বাসভবনের সামনের খোলা মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে। সেখানে সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সাধারণ মানুষ তাঁদের প্রিয় ‘মঞ্চসারথি’কে শেষ শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে বনানী কবরস্থানে গুণী এই নাট্যব্যক্তিত্বের দাফন সম্পন্ন হবে।

উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত শুক্রবার বাসায় পড়ে গিয়ে গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

নোয়াখালীতে ১৯৪১ সালে জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের মঞ্চনাটক আন্দোলনের অন্যতম পথিকৃৎ। অভিনয়ের পাশাপাশি তিনি নাটক রচনা, নির্দেশনা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। ‘মঞ্চসারথির কাব্যকথা’ ও ‘প্রজাপতি নিবন্ধ’সহ তাঁর লেখা একাধিক বই নাট্যচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাঁর এই প্রয়াণে দেশের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ