জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টঙ্গী পূর্ব থানার ২৬ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১১ মে) রাতে সংগঠনের গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক হোসাইন আল মামুন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম স্বাক্ষরিত এই কমিটিতে কামাল হোসেনকে আহ্বায়ক এবং মঈন আহাম্মেদকে সদস্য সচিব করা হয়।
ঘোষিত এই কমিটি ৬ মাস মেয়াদি এবং এতে একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তিনজন যুগ্ম আহ্বায়ক, একজন সিনিয়র যুগ্ম সদস্য সচিব, তিনজন যুগ্ম সদস্য সচিব, একজন সাংগঠনিক সম্পাদক ও একজন সহ-সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং সাংস্কৃতিক সম্পাদকসহ কমিটিতে ১২ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটির সদস্য সচিব মঈন আহাম্মেদ কেন্দ্রীয় ও মহানগর নেতাদের ধন্যবাদ জানিয়ে জানান, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে তারা ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করে যাবেন। কমিটির তালিকাটি জাতীয় নাগরিক পার্টি গাজীপুর শাখার ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন