আসন্ন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন মধ্যপ্রাচ্যের দেশ কাতারের জ্যোতির্বিজ্ঞানীরা। কাতার ক্যালেন্ডার হাউসের গাণিতিক গণনা অনুসারে, আগামী ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হতে পারে আগামী ১৮ মে সোমবার।
কাতার ক্যালেন্ডার হাউসের নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল আনসারি জানিয়েছেন, আগামী শনিবার স্থানীয় সময় রাত ১১টা ২ মিনিটে জিলহজ মাসের চাঁদের দেখা মিলবে। তবে ওই দিন সূর্যাস্তের সময় নতুন চাঁদের জন্ম না হওয়ায় কাতারসহ আরব ও মুসলিম বিশ্বের কোথাও শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না। গাণিতিক এই হিসাব অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, ইসলামের মাসগুলো মূলত চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে আবর্তনের ওপর নির্ভর করে নির্ধারিত হয়। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় আগামী ২৮ মে বাংলাদেশে ঈদ পালিত হওয়ার সম্ভাবনা থাকলেও চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। কাতার ক্যালেন্ডার হাউসের এই পূর্বাভাস মুসলিম বিশ্বে উৎসবের প্রস্তুতিতে নতুন বার্তা দিয়েছে।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন