ঢাকা নিউজ

রাষ্ট্রপতির হার্টে সফল এনজিওপ্লাস্টি ও রিং স্থাপন

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ায় সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ক্যামব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে এই চিকিৎসা সম্পন্ন হয়। বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হক জানিয়েছেন, এনজিওগ্রাম করার সময় হৃদযন্ত্রের একটি ধমনীতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে স্টেন্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সফল এই অস্ত্রোপচারের পর রাষ্ট্রপতি বর্তমানে সন্তোষজনক অবস্থায় রয়েছেন বলে বঙ্গভবনের প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে।

ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে গত ৯ মে লন্ডনের পথে ঢাকা ত্যাগ করেছিলেন রাষ্ট্রপতি। আগামী ১৮ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। বর্তমানে তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে বিশ্রামে রয়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬

রাষ্ট্রপতির হার্টে সফল এনজিওপ্লাস্টি ও রিং স্থাপন

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ায় সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ক্যামব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে এই চিকিৎসা সম্পন্ন হয়। বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হক জানিয়েছেন, এনজিওগ্রাম করার সময় হৃদযন্ত্রের একটি ধমনীতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে স্টেন্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সফল এই অস্ত্রোপচারের পর রাষ্ট্রপতি বর্তমানে সন্তোষজনক অবস্থায় রয়েছেন বলে বঙ্গভবনের প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে।

ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে গত ৯ মে লন্ডনের পথে ঢাকা ত্যাগ করেছিলেন রাষ্ট্রপতি। আগামী ১৮ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। বর্তমানে তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে বিশ্রামে রয়েছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ