দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর পৃথক হামলায় এক শিশু ও এক সেনাসদস্যসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়া শহরে একটি হামলায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। এছাড়া জেবচিতের কাছে অপর এক হামলায় একজন লেবানিজ সেনা ও একজন সিরীয় নাগরিকসহ চারজন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
বিন্ট জেবাইলে পরিচালিত তৃতীয় হামলায় এক শিশু ও এক নারীসহ আরও চার বেসামরিক নাগরিক নিহত হন। গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিলেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর সংশ্লিষ্ট অবকাঠামো ও ব্যক্তিদের লক্ষ্য করেই এই বিমান হামলাগুলো চালাচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলি বাহিনীর সংঘাত শুরু হওয়ার পর মার্চ থেকে দক্ষিণ লেবাননে ইসরাইলি অনুপ্রবেশ ঘটে। বর্তমানে লেবাননের ভূখণ্ডের প্রায় ১০ কিলোমিটার এলাকা ইসরাইলি বাহিনীর দখলে রয়েছে এবং যুদ্ধের প্রভাবে ওই অঞ্চলের অসংখ্য গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সংঘাতের জেরে ওই এলাকায় মানবিক পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন