রান্নাঘরের অপরিহার্য যন্ত্র ওভেন সঠিকভাবে ব্যবহার না করলে খাবার কাঁচা থেকে যাওয়া বা পুড়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। বিশেষজ্ঞদের মতে, রান্নার মান খারাপ হওয়ার পেছনে অনেক সময় রেসিপির চেয়ে ওভেন ব্যবহারের সাধারণ ভুলগুলোই বেশি দায়ী থাকে। বিশেষ করে খাবার ঠিকমতো না সেঁকা হওয়া বা কেক সমানভাবে না ফোলা ওভেনের সঠিক নিয়ম না মানারই ফলাফল।
ওভেন ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল হলো প্রি-হিট না করেই খাবার ভেতরে দেওয়া। ওভেন নির্ধারিত তাপমাত্রায় পৌঁছানোর আগেই রান্না শুরু করলে কেক বা পাউরুটি ঠিকমতো ফলে না এবং রান্নায় অসামঞ্জস্য থেকে যায়। তাই যেকোনো কিছু সেঁকতে দেওয়ার আগে ওভেনকে পুরোপুরি গরম হতে দেওয়া জরুরি। এছাড়া ওভেনের র্যাকের অবস্থানভেদে তাপের প্রভাব ভিন্ন হয় বিধায় সঠিক র্যাক নির্বাচন করাও সমান গুরুত্বপূর্ণ।
অনেকেই সময় বাঁচাতে ওভেনের ভেতর অতিরিক্ত খাবার গুঁজে দেন, যার ফলে গরম বাতাস চলাচলে বাধা পায় এবং খাবার সমানভাবে রান্না হয় না। এর পাশাপাশি বারবার ওভেনের দরজা খুলে খাবার পর্যবেক্ষণ করার অভ্যাসটিও ক্ষতিকর। প্রতিবার দরজা খোলার ফলে ভেতরের তাপমাত্রা কমে যায়, যা রান্নার স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে। খাবারের অবস্থা বুঝতে দরজার কাঁচ ও ভেতরের আলো ব্যবহার করাই উত্তম।
সবশেষে, ওভেনে ব্যবহারের অনুপযোগী পাত্র ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। সাধারণ প্লাস্টিক বা নিম্নমানের পাত্র তাপে বেঁকে যেতে পারে কিংবা ফেটে গিয়ে ক্ষতিকর ধোঁয়া তৈরি করতে পারে। নিরাপদ রান্নার জন্য সবসময় ওভেন-সেফ পাত্র নিশ্চিত করা প্রয়োজন, যা খাবার এবং যন্ত্র উভয়কেই সুরক্ষিত রাখে।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন