আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সকল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে এই ছুটি কার্যকর হবে। তবে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অধিকাংশ শিক্ষার্থী ২১ মে শেষ ক্লাস করেই টানা অবকাশ যাপনের সুযোগ পাবে।
শিক্ষাপঞ্জির তালিকা অনুসারে, সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২৪ মে থেকে শুরু হওয়া এই ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুনের সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে পুনরায় পাঠদান শুরু হবে। এর ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের এক দীর্ঘ বিরতি পাচ্ছে।
মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই ছুটির মেয়াদ আরও দীর্ঘ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে শুরু হয়ে ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে মাদ্রাসার কার্যক্রম পুনরায় শুরু হবে, যার ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা প্রায় ২১ থেকে ২৩ দিনের অবকাশ উপভোগ করতে পারবে।
বছরের পরবর্তী মাসগুলোতেও বেশ কিছু সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া আগস্ট মাসে ১২ তারিখ আখেরি চাহার সোম্বা ও ২৬ তারিখ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এবং সেপ্টেম্বর মাসে শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি থাকবে বলে শিক্ষাপঞ্জিতে উল্লেখ করা হয়েছে।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন