ঢাকা নিউজ

মেসির একার বেতন ২৮টি দলের মোট ব্যয়ের সমান

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দৃশ্যপট বদলে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন প্রকাশিত ২০২৬ মৌসুমের বেতন তালিকায় দেখা গেছে, লিগের ৩০টি দলের মধ্যে ২৮টি দলের পুরো স্কোয়াডের সম্মিলিত বেতনের চেয়েও মেসির একার আয় বেশি। বর্তমানে মেসির মূল বেতন ২ কোটি ৫০ লাখ ডলার এবং মোট গ্যারান্টিযুক্ত পারিশ্রমিক দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ ডলারে।

মেসি ইন্টার মায়ামিতে যোগদানের পর থেকেই লিগের জনপ্রিয়তা, ভক্ত সংখ্যা এবং জার্সি বিক্রিতে ব্যাপক জোয়ার এসেছে। ক্লাবের হয়ে এখন পর্যন্ত ৬৪ ম্যাচে ৫৯টি গোল করেছেন তিনি। গত মৌসুমে ২৯ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি দলকে প্রথম এমএলএস শিরোপাও এনে দেন এই তারকা। এমন চোখধাঁধানো পারফরম্যান্সের সুবাদে গত মৌসুমের তুলনায় তিনি নিজের বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে নিয়েছেন।

বর্তমানে মেসি এমএলএসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিনের তুলনায় দ্বিগুণেরও বেশি আয় করছেন। মেসির এমন অবিশ্বাস্য চুক্তির কারণে ইন্টার মায়ামির বেতন খাতের ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর ক্লাবটি বেতনে ৪ কোটি ৬৮ লাখ ডলার ব্যয় করলেও বর্তমানে তা বেড়ে ৫ কোটি ৪৬ লাখ ডলারে দাঁড়িয়েছে।

২০২৩ সালে পিএসজি ছেড়ে যখন মেসি প্রথম এমএলএসে আসেন, তখন তার বার্ষিক গ্যারান্টিযুক্ত পারিশ্রমিক ছিল ২ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৬৬৭ ডলার। গত অক্টোবরে তিনি ২০২৮ মৌসুম পর্যন্ত নতুন তিন বছরের চুক্তিতে সম্মত হন। তবে তার এই ঘোষিত বেতনের হিসাবে মার্কেটিং বোনাস ও এজেন্ট ফি অন্তর্ভুক্ত থাকলেও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের সাথে অতিরিক্ত চুক্তি বা পারফরম্যান্স বোনাস যুক্ত করা হয়নি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬

মেসির একার বেতন ২৮টি দলের মোট ব্যয়ের সমান

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ