ঢাকা নিউজ

ভারত ছাড়লেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করা অভিনেত্রী মান্দানা

ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর ভারতে বসবাসের পর অবশেষে দেশটি ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইরানি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও মডেল মান্দানা করিমি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের বিদায় জানিয়ে তিনি বলেন, প্রায় ১৬ বছর পর নিজের দ্বিতীয় ঘরকে পেছনে ফেলে চলে যাওয়াটা অত্যন্ত কঠিন। তবে নতুন দেশ ও নতুন পরিবেশে জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

চলতি বছরের শুরুর দিকে এক সাক্ষাৎকারে মান্দানা ভারতে নিজেকে অনিরাপদ বোধ করার কথা জানিয়েছিলেন। মূলত নিরাপত্তার কারণেই তিনি দেশ ছাড়ার এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। ইরানি নারীদের অধিকার ও সে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘ সময় ধরে সোচ্চার থাকায় তাকে বারবার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এমনকি এ কারণে তিনি নিয়মিত মৃত্যুর হুমকিও পাচ্ছিলেন।

মান্দানা ক্ষোভ প্রকাশ করে জানান, কঠিন সময়ে বন্ধু-বান্ধব, সরকার বা সংবাদমাধ্যমের কাছ থেকে তিনি কোনো সমর্থন পাননি। ফলে ভারতে তিনি আর নিজের ঘরের মতো অনুভূতি পাচ্ছিলেন না। ইরানের বর্তমান শাসন ব্যবস্থার কড়া সমালোচক হওয়ায় নিজের দেশেও ফিরতে পারছেন না তিনি। নিরাপত্তার খাতিরে আপাতত অন্য একটি দেশে নতুন জীবন শুরু করার কথা বললেও সেই দেশের নাম তিনি গোপন রেখেছেন।

এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করে তুমুল আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। মাত্র ১৮ বছর বয়সে ইরান ছেড়ে ভারতে আসা মান্দানার জন্য প্রায় এক দশক আগেই নিজ দেশে প্রবেশের পথ বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, রিয়েলিটি শো ‘বিগ বস ৯’ এবং ‘লক আপ’-এ অংশ নিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬

ভারত ছাড়লেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করা অভিনেত্রী মান্দানা

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

দীর্ঘ ১৬ বছর ভারতে বসবাসের পর অবশেষে দেশটি ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইরানি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও মডেল মান্দানা করিমি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের বিদায় জানিয়ে তিনি বলেন, প্রায় ১৬ বছর পর নিজের দ্বিতীয় ঘরকে পেছনে ফেলে চলে যাওয়াটা অত্যন্ত কঠিন। তবে নতুন দেশ ও নতুন পরিবেশে জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

চলতি বছরের শুরুর দিকে এক সাক্ষাৎকারে মান্দানা ভারতে নিজেকে অনিরাপদ বোধ করার কথা জানিয়েছিলেন। মূলত নিরাপত্তার কারণেই তিনি দেশ ছাড়ার এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। ইরানি নারীদের অধিকার ও সে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘ সময় ধরে সোচ্চার থাকায় তাকে বারবার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এমনকি এ কারণে তিনি নিয়মিত মৃত্যুর হুমকিও পাচ্ছিলেন।

মান্দানা ক্ষোভ প্রকাশ করে জানান, কঠিন সময়ে বন্ধু-বান্ধব, সরকার বা সংবাদমাধ্যমের কাছ থেকে তিনি কোনো সমর্থন পাননি। ফলে ভারতে তিনি আর নিজের ঘরের মতো অনুভূতি পাচ্ছিলেন না। ইরানের বর্তমান শাসন ব্যবস্থার কড়া সমালোচক হওয়ায় নিজের দেশেও ফিরতে পারছেন না তিনি। নিরাপত্তার খাতিরে আপাতত অন্য একটি দেশে নতুন জীবন শুরু করার কথা বললেও সেই দেশের নাম তিনি গোপন রেখেছেন।

এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করে তুমুল আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। মাত্র ১৮ বছর বয়সে ইরান ছেড়ে ভারতে আসা মান্দানার জন্য প্রায় এক দশক আগেই নিজ দেশে প্রবেশের পথ বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, রিয়েলিটি শো ‘বিগ বস ৯’ এবং ‘লক আপ’-এ অংশ নিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ