ঢাকা নিউজ

আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার গন্তব্য হবে বাংলাদেশ: ইউজিসি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, উচ্চশিক্ষার জন্য কেবল শিক্ষার্থী প্রেরণকারী দেশ হিসেবে নয়, বরং বিদেশি শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। বুধবার দুপুরে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন এবং ভারতে অস্ট্রেলিয়ান কনস্যুলেট জেনারেলের তিন সদস্যের একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারকালে ড. মামুন আহমেদ জানান, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইউজিসি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে বিদ্যমান প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানে উন্নীতকরণ অথবা নতুনভাবে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের বিষয়ে কমিশন সক্রিয় রয়েছে। তিনি দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারত্ব ও সম্পর্ক জোরদারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধি দলের সদস্যরা জানান, উচ্চশিক্ষা খাতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের কৌশলগত সম্পৃক্ততা বাড়াতে আগামী জুন মাসে ঢাকায় একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে। ওই বৈঠকে অস্ট্রেলিয়ার প্রথম সারির ৭-৮টি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন। এ লক্ষ্যে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে উপযুক্ত প্রতিনিধি নির্বাচনে তারা ইউজিসির সহযোগিতা কামনা করেছেন।

বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ‘অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল এডুকেশন কনফারেন্স’-এ বাংলাদেশের প্রতিনিধিদের অংশগ্রহণের জন্য ইউজিসি চেয়ারম্যানকে আমন্ত্রণ জানান। এছাড়া উভয় পক্ষ দক্ষতা উন্নয়ন, কৌশলগত অংশীদারত্ব এবং উচ্চশিক্ষায় নতুন সম্ভাবনার ক্ষেত্রগুলো নিয়ে বিদ্যমান শিক্ষা ও গবেষণা সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬

আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার গন্তব্য হবে বাংলাদেশ: ইউজিসি

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ