ঢাকা নিউজ

পানি ভবন পরিদর্শনে বিদ্যুৎ সাশ্রয়ে প্রতিমন্ত্রীর কড়া বার্তা

ছবি : সংগৃহীত

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুধবার ঢাকার গ্রিনরোডে অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় ‘পানি ভবন’ আকস্মিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ভবনের বিভিন্ন তলা ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি বিশেষ করে ভবনের লাইট, এসি ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে সরকারি মিতব্যয়িতার নির্দেশনা কতটুকু পালিত হচ্ছে, সে বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী অহেতুক বিদ্যুৎ অপচয় রোধে কঠোর নির্দেশনা দিয়েছেন এবং তিনি নিজেও সচিবালয়ে এসব তদারকি করেন। দায়িত্বশীল কর্মকর্তাদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, উচ্চশিক্ষিত জনবল হিসেবে তাঁদের আলাদা করে পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই, বরং স্ব-উদ্যোগে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, সরকারি কর্মকর্তাদের সাশ্রয়ী আচরণ ও যথাযথ তদারকি সাধারণ মানুষকেও মিতব্যয়িতায় উদ্বুদ্ধ করবে। এ সময় পানি ভবনের কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন। উল্লেখ্য, গ্রিনরোডের এই আধুনিক ১২ তলা ভবনটিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬

পানি ভবন পরিদর্শনে বিদ্যুৎ সাশ্রয়ে প্রতিমন্ত্রীর কড়া বার্তা

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুধবার ঢাকার গ্রিনরোডে অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় ‘পানি ভবন’ আকস্মিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ভবনের বিভিন্ন তলা ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি বিশেষ করে ভবনের লাইট, এসি ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে সরকারি মিতব্যয়িতার নির্দেশনা কতটুকু পালিত হচ্ছে, সে বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী অহেতুক বিদ্যুৎ অপচয় রোধে কঠোর নির্দেশনা দিয়েছেন এবং তিনি নিজেও সচিবালয়ে এসব তদারকি করেন। দায়িত্বশীল কর্মকর্তাদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, উচ্চশিক্ষিত জনবল হিসেবে তাঁদের আলাদা করে পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই, বরং স্ব-উদ্যোগে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, সরকারি কর্মকর্তাদের সাশ্রয়ী আচরণ ও যথাযথ তদারকি সাধারণ মানুষকেও মিতব্যয়িতায় উদ্বুদ্ধ করবে। এ সময় পানি ভবনের কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন। উল্লেখ্য, গ্রিনরোডের এই আধুনিক ১২ তলা ভবনটিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ