ঢাকা নিউজ

সময় টিভির এমডিসহ ৬ জনকে আদালতের সমন

সময় টিভির এমডিসহ ৬ জনকে আদালতের সমন
ছবি : সংগৃহীত

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ম্যানেজিং ডিরেক্টর আহমেদ জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে সমন জারি করেছেন আদালত। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইসরাত জাহান এই আদেশ দেন। সমন অনুযায়ী আসামিদের আগামী ১৭ জুন আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

আহমেদ জোবায়ের ছাড়াও সমন জারি হওয়া অন্য আসামিরা হলেন শামীমা সুলতানা চৌধুরী, নাওয়ার জয়ীতা, আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও মো. সানী চৌধুরী। অভিযুক্তদের বিরুদ্ধে আনা প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬

সময় টিভির এমডিসহ ৬ জনকে আদালতের সমন

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ম্যানেজিং ডিরেক্টর আহমেদ জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে সমন জারি করেছেন আদালত। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইসরাত জাহান এই আদেশ দেন। সমন অনুযায়ী আসামিদের আগামী ১৭ জুন আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

আহমেদ জোবায়ের ছাড়াও সমন জারি হওয়া অন্য আসামিরা হলেন শামীমা সুলতানা চৌধুরী, নাওয়ার জয়ীতা, আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও মো. সানী চৌধুরী। অভিযুক্তদের বিরুদ্ধে আনা প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ