ঢাকা নিউজ

সেবা প্রকাশনীর কার্যক্রম সাময়িক স্থগিত ও অডিট ঘোষণা

ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রখ্যাত প্রকাশনা সংস্থা সেবা প্রকাশনী তাদের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির অন্যতম অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে। মূলত অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সেবা প্রকাশনীতে সম্প্রতি কিছু আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিষয় কর্তৃপক্ষের নজরে এসেছে। এমতাবস্থায় একটি নিরপেক্ষ ও সুষ্ঠু অডিট কার্যক্রম সম্পন্ন করার স্বার্থে প্রতিষ্ঠানের সমস্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অডিট প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুন করে পুনরায় সেবা প্রকাশনীর কার্যক্রম শুরু হবে।

সেবা প্রকাশনীর উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা প্রয়াত কাজী আনোয়ার হোসেনের পরিবারের সদস্য মাসুমা মায়মুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এটি একটি পারিবারিক সিদ্ধান্ত। দুর্নীতির প্রকৃত চিত্র খুঁজে বের করতে অডিট চলাকালীন এই স্থগিতাভিদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৬৩ সালে কাজী আনোয়ার হোসেন ঢাকার সেগুনবাগিচায় সেবা প্রকাশনী প্রতিষ্ঠা করেন। জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ 'মাসুদ রানা' এবং কিশোর গোয়েন্দা সিরিজ 'তিন গোয়েন্দা'র মতো কালজয়ী সব বই প্রকাশের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সেবা প্রকাশনীর কার্যক্রম সাময়িক স্থগিত ও অডিট ঘোষণা

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

বাংলাদেশের প্রখ্যাত প্রকাশনা সংস্থা সেবা প্রকাশনী তাদের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির অন্যতম অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে। মূলত অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সেবা প্রকাশনীতে সম্প্রতি কিছু আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিষয় কর্তৃপক্ষের নজরে এসেছে। এমতাবস্থায় একটি নিরপেক্ষ ও সুষ্ঠু অডিট কার্যক্রম সম্পন্ন করার স্বার্থে প্রতিষ্ঠানের সমস্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অডিট প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুন করে পুনরায় সেবা প্রকাশনীর কার্যক্রম শুরু হবে।

সেবা প্রকাশনীর উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা প্রয়াত কাজী আনোয়ার হোসেনের পরিবারের সদস্য মাসুমা মায়মুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এটি একটি পারিবারিক সিদ্ধান্ত। দুর্নীতির প্রকৃত চিত্র খুঁজে বের করতে অডিট চলাকালীন এই স্থগিতাভিদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৬৩ সালে কাজী আনোয়ার হোসেন ঢাকার সেগুনবাগিচায় সেবা প্রকাশনী প্রতিষ্ঠা করেন। জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ 'মাসুদ রানা' এবং কিশোর গোয়েন্দা সিরিজ 'তিন গোয়েন্দা'র মতো কালজয়ী সব বই প্রকাশের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ