দীর্ঘ সাত বছর পর চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ার সংলগ্ন ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ এই দুই বিশ্ব নেতার বৈঠক শুরু হয়। এবারের আলোচনায় বাণিজ্য সংঘাতের পাশাপাশি মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীর চলমান সংকট নিরসনের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে বুধবার বেইজিং পৌঁছালে মার্কিন প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে গ্রেট হলে পৌঁছালে তাকে ২১ বার তোপধ্বনির মাধ্যমে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং স্থানীয় স্কুলশিক্ষার্থীরা পতাকা ও ফুল নেড়ে শুভেচ্ছা জানায়।
বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন আন্তর্জাতিক রাজনীতিতে মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ২০১৭ সালের পর ট্রাম্পের এই প্রথম চীন সফরকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তিয়ানআনমেন স্কয়ারের ঐতিহাসিক এই ভবনে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে দুই নেতা একান্ত আলোচনায় বসেন।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন