পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পসের যৌথ সন্ত্রাসবিরোধী অভিযানে ১২ জন নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) সকালে বারখান জেলার নোশাম এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদন ও সামরিক বাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) এর বিবৃতি অনুযায়ী, নিরাপত্তা বাহিনী ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামক একটি সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান শনাক্ত করে এই অভিযান চালায়। দুপক্ষের তীব্র গোলাগুলিতে সাত সন্ত্রাসী নিহত হয়। অন্যদিকে, লড়াই চলাকালে প্রাণ হারান পাকিস্তান সেনাবাহিনীর পাঁচ সদস্য।
নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সামরিক বাহিনীর দাবি, ওই অঞ্চলে নাশকতা নির্মূলের উদ্দেশ্যেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছিল। এলাকাটিতে বর্তমানে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন