জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের দীর্ঘ জেল জীবনের স্মৃতিচারণ করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনকে ‘আল্লাহর হুকুম’ বলে অভিহিত করেন এবং কারাগারে বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে কাটানো সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন।
বিএনপির এই যুগ্ম মহাসচিব জানান, বিগত সরকারের আমলে তিনি অন্তত ১২-১৩ বার কারাবরণ করেছেন। সর্বশেষ জুলাই আন্দোলনে ২৫ জুলাই গ্রেফতার হওয়ার পর ৫ আগস্ট মুক্তি পান। তিনি বলেন, কারাগারে থাকাকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের খবর শুনে তারা একে অপরকে অশ্রুসিক্ত নয়নে আলিঙ্গন করেছিলেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যে এই বিজয় কেবল গণআন্দোলন নয়, বরং সৃষ্টিকর্তার ইচ্ছায় সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
কারাজীবনের স্মৃতি রোমন্থন করে মন্ত্রী জানান, কারাগারে মিয়া গোলাম পরওয়ার, ডা. শফিকুর রহমান, সাঈদী সাহেব ও নিজামী সাহেবসহ বিভিন্ন নেতার সঙ্গে তার ঘনিষ্ঠ সময় কেটেছে। তিনি কারাগারে একসাথে নামাজ আদায়, আড্ডা এবং খাবার আয়োজনের নানা মজার ও আবেগঘন ঘটনা বর্ণনা করেন। বিশেষ করে কারাগারে মীর কাসেম আলীর সঙ্গে আম ও কাঁঠাল বিনিময় এবং কারাবন্দী অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর হওয়া নির্যাতনের কথাও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ্যানি তার বক্তব্যে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সংসদ ও রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শহীদ ও আহতদের ত্যাগের কথা স্মরণ করেন।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন