ঢাকা নিউজ

নোয়াখালীতে গাঁজাসহ ৫ মাদকসেবীর কারাদণ্ড

ছবি : সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলায় গাঁজাসহ পাঁচ মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে সদর উপজেলার দত্তেরহাট ও কালীতারা মোড় এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন এবং মো. সেজান আহম্মেদ। দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. নোবেল (৩০), মো. সোহাগ (২৬), শাহাদাৎ হোসেন (৩৫), মো. আরমান (৩৫) এবং মো. সোহাগ (৫০)। তারা সবাই নোয়াখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে মাদকসেবীদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম লুজ গাঁজা জব্দ করা হয়। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেন। মাদক নির্মূলে জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

নোয়াখালীতে গাঁজাসহ ৫ মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

নোয়াখালী সদর উপজেলায় গাঁজাসহ পাঁচ মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে সদর উপজেলার দত্তেরহাট ও কালীতারা মোড় এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন এবং মো. সেজান আহম্মেদ। দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. নোবেল (৩০), মো. সোহাগ (২৬), শাহাদাৎ হোসেন (৩৫), মো. আরমান (৩৫) এবং মো. সোহাগ (৫০)। তারা সবাই নোয়াখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে মাদকসেবীদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম লুজ গাঁজা জব্দ করা হয়। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেন। মাদক নির্মূলে জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ