ঢাকা নিউজ

যমজ সন্তান হত্যা: মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি : সংগৃহীত

খুলনার তেরখাদায় আলোচিত যমজ কন্যাশিশু হত্যা মামলায় মা কানিজ ফাতেমা কনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার খুলনার বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালে কনার বিয়ে হয় এবং ২০২১ সালে তিনি যমজ কন্যাসন্তান প্রসব করেন। সন্তান জন্মের পর তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। কনা তার স্বামীকে বারবার তাকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার অনুরোধ করলেও স্বামী পরে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।

২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দুপুরে কনা তার দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবারকে জানান। পরদিন ভোরে বাড়ির পাশের পুকুর থেকে যমজ শিশুদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় শিশুদের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে তেরখাদা থানায় মামলা করেন। পুলিশি তদন্ত ও দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

যমজ সন্তান হত্যা: মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

খুলনার তেরখাদায় আলোচিত যমজ কন্যাশিশু হত্যা মামলায় মা কানিজ ফাতেমা কনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার খুলনার বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালে কনার বিয়ে হয় এবং ২০২১ সালে তিনি যমজ কন্যাসন্তান প্রসব করেন। সন্তান জন্মের পর তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। কনা তার স্বামীকে বারবার তাকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার অনুরোধ করলেও স্বামী পরে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।

২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দুপুরে কনা তার দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবারকে জানান। পরদিন ভোরে বাড়ির পাশের পুকুর থেকে যমজ শিশুদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় শিশুদের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে তেরখাদা থানায় মামলা করেন। পুলিশি তদন্ত ও দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ