উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এক ব্যতিক্রমী ম্যারাথনের উদ্যোগ নিয়েছে লিপিড সোসাইটি অব বাংলাদেশ। আগামী শুক্রবার ভোর সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে এই বিশেষ ম্যারাথনটি শুরু হবে। মূলত অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্যকর জীবনধারা উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, উচ্চ রক্তচাপ হৃদরোগ ও স্ট্রোকের অন্যতম প্রধান কারণ, যা নিয়ন্ত্রণে রাখলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই প্রায় চার শতাধিক চিকিৎসকের অংশগ্রহণে ২ কিলোমিটার ও ৫ কিলোমিটার ম্যারাথনের ব্যবস্থা করা হয়েছে। লিপিড সোসাইটি অব বাংলাদেশ দেশের জনপ্রিয় কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট ও কার্ডিয়াক সার্জনদের নিয়ে গঠিত একটি অলাভজনক ও গবেষণাধর্মী সংগঠন।
সংগঠনটির মতে, রক্তে চর্বির আধিক্য বা ডিসলিপিডেমিয়া হৃদরোগ ও স্ট্রোকের জন্য সরাসরি দায়ী, যা নিয়ন্ত্রণে রাখতে পারলে এসব রোগ প্রতিরোধ করা যায়। এলএসবি ইতিমধ্যে ডিসলিপিডেমিয়া নিয়ে বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছে এবং জনসচেতনতা বাড়াতে চিকিৎসকদের নিয়ে বিভিন্ন সময় ক্রিকেট টুর্নামেন্টেরও আয়োজন করেছে।
জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং হৃদরোগের ঝুঁকি কমাতে চিকিৎসকদের এই অংশগ্রহণ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। শুক্রবারের এই ম্যারাথন আয়োজনের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন