২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। আজ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শাপলা চত্বরের ঘটনার সময় দীপু মনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানকে আন্তর্জাতিকভাবে ভিন্নভাবে প্রচার করেছিলেন। অন্যদিকে, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে একাত্তর টেলিভিশনের মাধ্যমে উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগ আনা হয়েছে। গত ৭ মে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ তাদের হাজিরের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা।
এই মামলায় বর্তমানে আরও ছয়জন আসামি গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হক এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ অন্য পদস্থ কর্মকর্তারা রয়েছেন।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন