লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. খাদেমুল নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ২টার দিকে উপজেলার আমঝোল সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত খাদেমুল উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমঝোল সীমান্তের মূল স্তম্ভ ৯০৫/৬ এস-এর কাছে ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি গেলে বিএসএফের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুরুতর আঘাত লাগে। আহতাবস্থায় তিনি বাংলাদেশের অভ্যন্তরে ফিরে এলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজিবি সূত্র জানিয়েছে, ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যদের ছোঁড়া গুলিতে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবির পক্ষ থেকে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে কাজ চলছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য দ্রুতই জানানো হবে।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন