ঢাকা নিউজ

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম ভরি ২ লাখ ৪৪ হাজার টাকা

ছবি : সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১১ টাকা নির্ধারণ করেছে। গত ৭ মে থেকে কার্যকর হওয়া এই নতুন দাম আজ বৃহস্পতিবারও (১৪ মে) অপরিবর্তিত রয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৬ মে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৮ বার কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশের বাজারেও এই অস্থিরতা বিরাজ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম ভরি ২ লাখ ৪৪ হাজার টাকা

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১১ টাকা নির্ধারণ করেছে। গত ৭ মে থেকে কার্যকর হওয়া এই নতুন দাম আজ বৃহস্পতিবারও (১৪ মে) অপরিবর্তিত রয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৬ মে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৮ বার কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশের বাজারেও এই অস্থিরতা বিরাজ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ