ঢাকা নিউজ

ঈদুল আজহার অগ্রিম ট্রেন টিকিটের দ্বিতীয় দিনের বিক্রি শুরু

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেন যাত্রার দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। আজ মূলত আগামী ২৪ মে’র যাত্রার টিকিট দেওয়া হচ্ছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী ঈদের আগের পাঁচ দিনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। আগামী ১৫ মে ২৬ মে’র এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র যাত্রার টিকিট। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮ থেকে ৩০ মে’র টিকিট বিক্রির তারিখ পরে ঘোষণা করা হবে।

রেলওয়ের নিয়ম অনুযায়ী, একজন যাত্রী অগ্রিম যাত্রার ক্ষেত্রে একবারে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে এবারের ঈদের অগ্রিম টিকিট রিফান্ড বা ফেরত দেওয়ার কোনো সুযোগ থাকছে না। যাত্রীদের সুবিধার্থে শতভাগ অনলাইন বিক্রির পাশাপাশি স্টেশনে আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিটের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, যাত্রীদের অতিরিক্ত চাহিদার কথা বিবেচনা করে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। তবে এই সুবিধা শুধুমাত্র সাধারণ শ্রেণির টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে, উচ্চ শ্রেণির টিকিটের ক্ষেত্রে কোনো স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ঈদুল আজহার অগ্রিম ট্রেন টিকিটের দ্বিতীয় দিনের বিক্রি শুরু

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেন যাত্রার দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। আজ মূলত আগামী ২৪ মে’র যাত্রার টিকিট দেওয়া হচ্ছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী ঈদের আগের পাঁচ দিনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। আগামী ১৫ মে ২৬ মে’র এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র যাত্রার টিকিট। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮ থেকে ৩০ মে’র টিকিট বিক্রির তারিখ পরে ঘোষণা করা হবে।

রেলওয়ের নিয়ম অনুযায়ী, একজন যাত্রী অগ্রিম যাত্রার ক্ষেত্রে একবারে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে এবারের ঈদের অগ্রিম টিকিট রিফান্ড বা ফেরত দেওয়ার কোনো সুযোগ থাকছে না। যাত্রীদের সুবিধার্থে শতভাগ অনলাইন বিক্রির পাশাপাশি স্টেশনে আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিটের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, যাত্রীদের অতিরিক্ত চাহিদার কথা বিবেচনা করে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। তবে এই সুবিধা শুধুমাত্র সাধারণ শ্রেণির টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে, উচ্চ শ্রেণির টিকিটের ক্ষেত্রে কোনো স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে না।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ