ঢাকা নিউজ

নদীতে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার করল ডুবুরিদল

ছবি : সংগৃহীত

হবিগঞ্জের লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রচণ্ড শব্দে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া কৃষক সাদেক মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সুতাং নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত সাদেক মিয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের মোজাম্মিল মিয়ার ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার বিকেলে সাদেক ও তার ভাই ফরাশ মিয়া হাওড় থেকে ধান নিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। ঝড়ের সময় বজ্রপাতের প্রচণ্ড শব্দে সাদেক নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে লাখাই ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালালেও প্রথম দিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফারুক জানান, বৃহস্পতিবার সকাল থেকে ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। একপর্যায়ে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নদীতে সাদেকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা শনাক্ত করেন। লাখাই থানার ওসি শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

নদীতে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার করল ডুবুরিদল

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রচণ্ড শব্দে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া কৃষক সাদেক মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সুতাং নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত সাদেক মিয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের মোজাম্মিল মিয়ার ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার বিকেলে সাদেক ও তার ভাই ফরাশ মিয়া হাওড় থেকে ধান নিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। ঝড়ের সময় বজ্রপাতের প্রচণ্ড শব্দে সাদেক নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে লাখাই ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালালেও প্রথম দিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফারুক জানান, বৃহস্পতিবার সকাল থেকে ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। একপর্যায়ে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নদীতে সাদেকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা শনাক্ত করেন। লাখাই থানার ওসি শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ