দেশজুড়ে গ্রীষ্মের তীব্র তাপদাহ ও সূর্যের প্রখরতায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অসহনীয় গরম থেকে বাঁচতে মানুষ এখন ঘরের ভেতরে এসির ওপর ব্যাপকভাবে নির্ভর করছেন। তবে তাপমাত্রা বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে এসির ব্যবহার বাড়ায় মাস শেষে বিদ্যুৎ বিল নিয়ে দুশ্চিন্তাও বাড়ছে অনেকের। দীর্ঘ সময় এসি চালালে বিদ্যুৎ বিল এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে।
এই বাড়তি খরচ কমানোর উপায় হিসেবে অনেকে এসির সঙ্গে ফ্যান চালিয়ে থাকেন। তবে এসি ও ফ্যান একসাথে চালালে সরাসরি বিদ্যুৎ সাশ্রয় হয়—এমন ধারণা সবসময় সঠিক নয়। কারণ ফ্যান নিজেও বিদ্যুৎ ব্যবহার করে, যদিও তা এসির তুলনায় অনেক কম। তাই দুটি যন্ত্র একসাথে চললে সরাসরি খরচ কমে যাওয়ার বিষয়টি নির্ভর করে ব্যবহারের কৌশলের ওপর।
ফ্যান ব্যবহারের মূল সুবিধা হলো এটি এসির ঠান্ডা বাতাস দ্রুত ঘরের চারদিকে ছড়িয়ে দেয়। এর ফলে এসিকে নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে অতিরিক্ত কাজ করতে হয় না, যা পরোক্ষভাবে বিদ্যুৎ ব্যবহারে প্রভাব ফেলে।
বিশেষ করে এসির তাপমাত্রা ২০ বা ২২ ডিগ্রিতে না রেখে ২৮ ডিগ্রিতে সেট করে সাথে ফ্যান ব্যবহার করলে ঘর আরামদায়ক থাকে। এই প্রক্রিয়ায় এসি ব্যবহারের মাধ্যমে গরমে স্বস্তি পাওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিলও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন