ঢাকা নিউজ

হাম আক্রান্তদের চিকিৎসায় এনসিপি হেলথ এলায়েন্সের হেল্পলাইন

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ) হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় সহায়তার লক্ষ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে হেল্পলাইন সেবা চালু করেছে। দিশেহারা পরিবারগুলোর পাশে দাঁড়াতে সংগঠনের আহ্বায়ক প্রফেসর ডা. শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সেবা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মো. জুলফিকার (০১৭১০৪৯৮৯০৯) ও ডা. মাশুক (০১৮৩৫৫১২৫৫০) এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ডা. সাইয়েদ (০১৭০৬৫২০৯৮৭) ও ডা. সানি (০১৫৫৮৯৫৯৬৫০) দায়িত্ব পালন করছেন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগের জন্য ডা. আব্দুল্লাহ আল মামুন (০১৬০৮০৭৩৬৪২) ও ডা. মাজহারুল ইসলামের (০১৫৪০৭৫২৪৮৭) নম্বর দেওয়া হয়েছে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও পার্শ্ববর্তী হাসপাতালগুলোর জন্য ডা. তন্নী শেখ (০১৯৯৯৩৯৮৭৭৯), ডা. আল আমিন (০১৭১৮৬৬২৪৬৩), ডা. হাবিব (০১৫৩৩-৭৯৪৭৪৪) এবং ডা. তাওফিক ইমনের (০১৩১০৯৩৮৫৭৩) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া ঢাকা ডিএনসিসি হাসপাতালে ডা. মো. মনিরুজ্জামান (০১৭৭০৫৯১৫২৯) ও ডা. উসামা (০১৮২৬৭১১৯২৪) এবং ডা. এমআর খান শিশু হাসপাতালে ডা. আশিকুর রহমান শুভর (০১৬৭৬৫৬৫১১৮) নম্বর বরাদ্দ করা হয়েছে।

গত বুধবার সংগঠনের দপ্তর সম্পাদক ডা. মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্বেচ্ছাসেবক চিকিৎসকদের তালিকা ও ফোন নম্বর প্রকাশ করা হয়। হামের প্রকোপ মোকাবিলায় শিশুদের চিকিৎসা সেবা সুগম করাই এই হেল্পলাইনের মূল লক্ষ্য বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

হাম আক্রান্তদের চিকিৎসায় এনসিপি হেলথ এলায়েন্সের হেল্পলাইন

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ) হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় সহায়তার লক্ষ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে হেল্পলাইন সেবা চালু করেছে। দিশেহারা পরিবারগুলোর পাশে দাঁড়াতে সংগঠনের আহ্বায়ক প্রফেসর ডা. শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সেবা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মো. জুলফিকার (০১৭১০৪৯৮৯০৯) ও ডা. মাশুক (০১৮৩৫৫১২৫৫০) এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ডা. সাইয়েদ (০১৭০৬৫২০৯৮৭) ও ডা. সানি (০১৫৫৮৯৫৯৬৫০) দায়িত্ব পালন করছেন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগের জন্য ডা. আব্দুল্লাহ আল মামুন (০১৬০৮০৭৩৬৪২) ও ডা. মাজহারুল ইসলামের (০১৫৪০৭৫২৪৮৭) নম্বর দেওয়া হয়েছে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও পার্শ্ববর্তী হাসপাতালগুলোর জন্য ডা. তন্নী শেখ (০১৯৯৯৩৯৮৭৭৯), ডা. আল আমিন (০১৭১৮৬৬২৪৬৩), ডা. হাবিব (০১৫৩৩-৭৯৪৭৪৪) এবং ডা. তাওফিক ইমনের (০১৩১০৯৩৮৫৭৩) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া ঢাকা ডিএনসিসি হাসপাতালে ডা. মো. মনিরুজ্জামান (০১৭৭০৫৯১৫২৯) ও ডা. উসামা (০১৮২৬৭১১৯২৪) এবং ডা. এমআর খান শিশু হাসপাতালে ডা. আশিকুর রহমান শুভর (০১৬৭৬৫৬৫১১৮) নম্বর বরাদ্দ করা হয়েছে।

গত বুধবার সংগঠনের দপ্তর সম্পাদক ডা. মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্বেচ্ছাসেবক চিকিৎসকদের তালিকা ও ফোন নম্বর প্রকাশ করা হয়। হামের প্রকোপ মোকাবিলায় শিশুদের চিকিৎসা সেবা সুগম করাই এই হেল্পলাইনের মূল লক্ষ্য বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ