ঢাকা নিউজ

জাবিতে নারী শিক্ষার্থীকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টা

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে নির্জন জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বহিরাগতের বিরুদ্ধে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের বর্ধিতাংশ ও পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের ছাত্রী বলে জানা গেছে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১১টা ২০ মিনিটের দিকে ওই শিক্ষার্থী রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তাকে অনুসরণ করতে শুরু করেন। পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন সড়কে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর গলায় রুমাল বা দড়িসদৃশ কিছু পেঁচিয়ে টেনে-হিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে যান। এ সময় মোটরসাইকেলে যাতায়াতকারী কয়েকজন শিক্ষার্থী ভুক্তভোগীর চিৎকার শুনে এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। উদ্ধারকারীরা ওই শিক্ষার্থীকে আতঙ্কিত অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার করেন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল সেন্টারে পাঠান। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে এবং ভুক্তভোগী শিক্ষার্থীও তাকে চিনতে পেরেছেন বলে প্রশাসন নিশ্চিত করেছে। প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম জানিয়েছেন, অভিযুক্তকে ধরতে ইতোমধ্যে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে বর্ণনা করেছে। উপাচার্যের সঙ্গে আলোচনা করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬

জাবিতে নারী শিক্ষার্থীকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টা

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ